
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চাঁদপুর জেলা শাখার কমিটির অনুমোদন
Link Copied Successfully!


বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চাঁদপুর জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহবায় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে আমিনুল ইসলাম খান নয়ন কে আহ্বায়ক ও সাবের আহমদ খোকনকে যুগ্ন সদস্য সচিব করা হয়।
কমিটির যুগ্ন আহ্বায়করা হচ্ছেন, বিল্লাল হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান মন্টু, হাজী মোস্তফা, মোঃ খলিলুর রহমান, শাহাদাত হোসেন মজুমদার।


২ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী সংস্কৃতি দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারী ও সাধারণ সম্পাদক এম আহমেদ খান মন্টুর স্বাক্ষরিত এই ৫১ সদস্য বিশিষ্ট কমিটির ৩ বছরের অনুমোদন দেওয়া হয়।
আগামীতে সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম নয়ন খান সকলের সহযোগিতা কামনা করেছেন।








