POPULAR BD NEWS
Popular BD News Logo

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চাঁদপুর জেলা শাখার কমিটির অনুমোদন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪ | সময়: ৫:২২ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চাঁদপুর জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহবায় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে আমিনুল ইসলাম খান নয়ন কে আহ্বায়ক ও সাবের আহমদ খোকনকে যুগ্ন সদস্য সচিব করা হয়।

কমিটির যুগ্ন আহ্বায়করা হচ্ছেন, বিল্লাল হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান মন্টু,  হাজী মোস্তফা, মোঃ খলিলুর রহমান, শাহাদাত হোসেন মজুমদার।

২ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী সংস্কৃতি দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারী ও সাধারণ সম্পাদক এম আহমেদ খান মন্টুর স্বাক্ষরিত এই ৫১ সদস্য বিশিষ্ট কমিটির  ৩ বছরের অনুমোদন দেওয়া হয়।

আগামীতে সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম নয়ন খান সকলের সহযোগিতা কামনা করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন