ফরিদগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের নেতা মতিনের নেতৃত্বে ত্রাণ বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২৪ | ১১:৪৮
Link Copied Successfully!
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকায় টানা বর্ষণে জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব, জেলা যুবদলের সদস্য, পৌরবাসীর একান্ত আপন জন, যুব শ্রেণীর আইডল আব্দুল মতিন।
মঙ্গলবার বিকেলে উপজেলার পৌর এলাকার কালিরবাজার চৌরাস্তার মাথায় এই ত্রাণ বিতরণ করা হয়। আব্দুল মতিন তার নিজ উদ্যোগে এবং নিজের অর্থায়নে এইদিন পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ১ হাজারের অধিক অসহায়দের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেন।
এ সময় আব্দুল মতিন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ছিল বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করা যাবে না। সম্ভব হলে দোয়া অনুষ্ঠান অথবা জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও বন্যার্তদের সহযোগিতা করা। সেই নির্দেশনা মোতাবেক আজ আমার অর্থায়নে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের প্রায় এক হাজারের অধিক অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেছি। আশা করি এতে সামান্যতম হলেও অসহায়দের উপকার হয়েছে। তিনি সকল পৌরবাসীর নিকট দোয়া কামনা করেছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টেলু, যুগ্ন আহবায়ক নূরে আলম চৌধুরী, জহিরুল ইসলাম, মামুনুর রশিদ, ইমরান হোসেন, ১৪নং ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গাজী শাহজাহান, প্রবাসী ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুর পাটোয়ারী রুবেল, সিনিয়র যুগ্ন আহবায়ক এমরান হোসেন স্বপন, যুগ্ন আহবায়ক আব্দুল হাই, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব কামরুল ইসলাম, ১৬ নং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহাফুজুর রহমান, যুগ্ন আহবায় ফয়সাল আহমেদ, ৯ নং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের অন্যতম নেতা ফারুক হোসেন রনু, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম সুমন, ১৪ নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শরিফ খান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা