ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৩১, ২০২৪ | ৫:৪৩
Link Copied Successfully!

ফরিদগঞ্জে রেশমা আক্তার সোমা (২৭) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রেশমা আক্তার সোমা ওই গ্রামের মুলাম বাড়ির কাতার প্রবাসী রাজনের স্ত্রী। তার ইউসুফ নামে ৭ বছরের এক পুত্র সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য ইউনুছ পাটওয়ারী জানান, রেশমা আক্তার সোমার স্বামী গত দু’মাস পুর্বে কাতার থেকে দেশে আসেন। এরপর থেকে তাদের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ সৃষ্টি হয়। শুক্রবার (৩০ আগস্ট) রাতে উভয় পরিবারের লোকজন পারিবারিক কলহ মিমাংসার জন্য বৈঠক করে স্বামী-স্ত্রীকে মিলিয়ে দেয়। রাতে স্বামীকে রেখে অন্য রুমে ঘুমাতে যায় সোমা। পরে পরিবারের লোকজন তাকে ডাকতে গেলে দেখে সে সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে ।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হানিফ সরকার বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনি প্রকৃয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী