ফরিদগঞ্জে লায়ন আল-আমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৭, ২০২৪ | ৫:৫৮
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় টানা বর্ষণে মারাত্মক জলাবদ্ধতা ও ফরিদগঞ্জের বিভিন্ন স্থানে বন্যা সৃষ্টি হয়েছে, হাজার হাজার মানুষ ঘর বন্ধি, নৌকা করে বিভিন্ন এলাকা থেকে আশ্রয় কেন্দ্র আসছে হাজার হাজার মানুষ। প্রায় ১২ টি কেন্দ্রে ৬ শতাধিক পরিবার  আশ্রয় নিছে।
২৭ আগস্ট মঙ্গলবার বেলা ১২ ঘটিকায় ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন শাহী বাজারে লায়ন আল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।  এই সময় উপস্থিত ছিলেন তরুন সমাজ সেবক , লায়ন আল-আমিন ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য লায়ন আল আমিন, এসময় তিনি বলেন, ফরিদগঞ্জের সকল বিত্তবান ব্যাক্তিদের বন্যাদুর্গত এলাকায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন আমি আমার সামর্থ্য অনুযায়ী ধারাবাহিকতা ভাবে বন্যাদূর্গতদের পাশে দাঁড়াবো। আজকে ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের বন্যাগূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি,আগামীকাল থেকে উপজেলার  সকল ইউনিয়ন লায়ন আল আমিন ফাউন্ডেশনের পক্ষে থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ আবুল কালাম আজাদ, ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান ভুঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ফরহাদ, সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন মিজি, বাংলা কলেজ ছাত্রদলের সহ সভাপতি আবুল কাশেম রিয়াদ, উপজেলা যুবদলের সহ সভাপতি আবুল বাসার সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দারসহ প্রমুখ।
উল্লেখ্য লায়ন আল আমিন ফাউন্ডেশনের পক্ষে ১৫ টি ইউনিয়ন ও পৌরসভার বন্যাদূর্গত পানিবন্ধী ১৭০০  পরিবারের মাঝে ধারাবাহিক ভাবে বিতরণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা