চাঁদপুরে থেমে থেমে বৃষ্টি: বাড়ছে বন্যার পানি ও জলাবদ্ধতা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৭, ২০২৪ | ৫:২১
Link Copied Successfully!

টানা তিনদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে চাঁদপুরে। বাড়ছে জলাবদ্ধতা ও নোয়াখালী-কুমিল্লা-লক্ষীপুর থেকে নেমে আসা বন্যার পানি। জেলার শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় বন্যার পানি হলেও ফরিদগঞ্জে সেচ প্রকল্পের বেড়িবাঁধ থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে দুর্ভোগ ও আতংকের মধ্যে লক্ষাধিক মানুষ।

প্রশাসনের পক্ষ থেকে জেলায় ৪৪০ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে শাহরাস্তি, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৫ সহস্রাধিক মানুষ উঠেছে। তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩০ টি পরিবার। সেখানে তিন জন অসুস্থ রয়েছেন।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীর আরাফাত জানান, জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত ও পানি বন্দি মানুষের মাঝে শুকনো খাবার ও চাউল বিতরণ করা হচ্ছে। উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি। বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রসাশন থেকে সহযোগীতা করা হচ্ছে।

বিজ্ঞাপন

জেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা হেদায়েতুল্লাহ বলেন, চাঁদপুরে ইতোমধ্যে ৪৯টি ইউনিয়ন পানিবন্দি হয়ে দুর্ভোগে আছেন। প্রশাসন থেকে ১৪১ মেট্টিক টন চাউল ও নগদ সাড়ে ৬ লাখ টাকা বিতরণসহ শুকনো খাবার দেয়া হয়েছে। এছাড়া ৬৪টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা