নোয়াখালী, ফরিদগঞ্জ ও লক্ষ্মীপুরের বানবাসী মানুষের মাঝে প্রভাতের ত্রাণ সামগ্রী বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৬, ২০২৪ | ৮:০২
Link Copied Successfully!

নোয়াখালীর বেগমগঞ্জ, লক্ষ্মীপুরের রামগতি ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চাঁদপুরের একটি অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা।

প্রথম ধাপে গত শনিবার (২৪ আগস্ট) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ডে পানিবন্দি হয়ে পড়া শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। ত্রাণ সামগ্রীর মধ্যে- চিড়া, মুড়ি, গুড়, বিস্কিট, স্যালাইন, প্রয়োজনীয় ঔষধ, স্যানেটারী ন্যাপকিন, গ্যাসলাইট, মোমবাতি, কয়েল, কেক ইত্যাদি পৌঁছে দেয়া হয়। উক্ত বিতরণ কার্যক্রমে প্রভাত ফরিদগঞ্জ শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, প্রভাত হাজীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সাকিব, চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সাজদিদুর রহমান পাটওয়ারী সহ উভয় শাখার প্রায় ১৫ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

এছাড়াও রবিবার (২৫ আগস্ট) ২য় ধাপে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার নদী তীরবর্তী পরগাছা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রি বিতরণ করেন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থা। চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ছাত্র সমাজ, বিভিন্ন এলাকার রেমিট্যান্স যোদ্ধাদের সার্বিক ও আর্থিক সহযোগিতায় ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, মুড়ি, চিনি, বিস্কিট, কেক, সুজি, গুড়ো দুধ, মিনারেল পানি, বাচ্চাদের জামাকাপড়, স্যালাইন, প্রয়োজনীয় ঔষধ, স্যানেটারী ন্যাপকিন, মোমবাতি, গ্যাসলাইট, কয়েল, ফিটকিরি ইত্যাদি। এদিকে সোমবার (২৬ আগস্ট) নোয়াখালীর বেগমগঞ্জ ও চাঁদপুরের ফরিদগঞ্জের বিভিন্ন এলাকায় সংগঠনটির উদ্যোহগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

নদী তীরবর্তী রামগতি উপজেলার অবহেলিত এই এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি জুয়েল হাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, প্রভাত ফরিদগঞ্জ শাখার সভাপতি জাহাঙ্গীর আলম সহ উক্ত সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ