চাঁদপুরে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও সংসদ সদ‍স‍্য ড. সেলিম মাহমুদসহ  ৬২৪ জনের নামে হত‍্যা মামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২১, ২০২৪ | ১:২৯
Link Copied Successfully!
চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার উদ্দেশ্য জখম, হুমকি ও বিস্ফোরক ঘটানোর অপরাধে সাবেক মন্ত্রী ড. দীপু মনি, তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদু টিপু ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক সাংসদ ড. সেলিম মাহমুদসহ ৬২৪ জনকে আসামী করে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন সদর উপজেলার ঢালীরঘাট (উত্তর বালিয়া) এলাকার মৃত আলী আকবর খানের ছেলে নুরুল ইসলাম খান।
রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর।
মামলার বিবরণ থেকে জানাগেছে, গত ৪ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে রাস্তার উপর দুষ্কৃতিকারীরা বেআইনী জনতাবদ্ধে সমাবেশ যোগদান করত:হত্যার উদ্দেশ্যে সাধারণ মানুষকে গুরুতর রক্তাক্ত কাটা যখম, হুমকি ও বিস্ফোরক ঘটানোর অপরাধ করেন।
ওই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তার বড় ভাই ডা. জে.আর ওয়াদুদ টিপু, চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক সাংসদ ড. সেলিম মাহমুদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগ সভাপতি মো. জহির, কবির চৌধুরী, ফেরদৌস মোরশেদ জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান ফারভেজ, বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন নবীরসহ ২২৪ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করে মামলা করা ঞয়। চাঁদপুর মডেল থানার মামলা নাম্বার ১৯/২৪।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর বলেন, আজ রাতেই মামলার সকল কাজ সম্পন্ন এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ শুরু হবে।
এর আগেও গত ১৮ জুলাই চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর বাসভবন ‘মনিরা ভবনে’ হামলা, ভাংচুর, লুটপাট ও আগুন দেয়ার ঘটনায় দীপু মনি ও তার বড় ভাইসহ ৫১০ জন নামীয় এবং অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১২০০ জন অর্থাৎ ১ হাজার ৭ জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়।
গত ১৫ আগস্ট মামলাটি করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আ. রাজ্জাক হাওলাদার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা