ফরিদগঞ্জে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কর্মসূচি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৮, ২০২৪ | ৭:৩১
Link Copied Successfully!

প্রথমে কোটা আন্দোলন এরপর স্বৈরাচারী সরকার পতন ঘটানোর পর সারা দেশের শিক্ষার্থীদের ন্যায় এবার ফরিদগঞ্জেও নিজ শহর পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা।

 

বুধবার (৭ আগস্ট) সকালে ফরিদগঞ্জ উপজেলা চত্বর থেকে শিক্ষার্থীরা শুরু করে তাদের এই পরিচ্ছন্নতা অভিযানটি।

বিজ্ঞাপন

 

পরে উপজেলা চত্বরে পরিচ্ছন্নতার কাজ শেষে সকল শিক্ষার্থীরা দুটি ভাগে বিভক্ত হয়ে একটি দল ফরিদগঞ্জ বাজার থেকে থানা সমুখ এবং অপর দলটি পরিচ্ছন্নতার কাজ করতে করতে ফরিদগঞ্জ পৌরসভার দিকে এগিয়ে যায়।

 

বিজ্ঞাপন

পরিচ্ছন্নতা অভিযানে চাঁদপুর সরকারি কলেজ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা, ড্যাফডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি ফরিদগঞ্জের সামাজিক সংগঠন অনির্বাণ’র স্বেচ্ছাসেবীরা অংশ নেয়।

 

পরিচ্ছন্নতা অভিযানকালে শিক্ষার্থীরা জানায়, সারাদেশের শিক্ষার্থীরা মিলে আমরা যেমন আমাদের আন্দোলনকে সফল করতে পেরেছি। একইভাবে এখন আমরা আমাদের শহর পরিচ্ছন্নতার কাজে মাঠে নেমে পড়েছি৷ শহরের ময়লা পরিষ্কার একটি প্রতীকি উদ্যোগ মাত্র, এই ময়লা পরিষ্কারের ন্যায় এদেশের প্রতিটি সেক্টরের সকল প্রকার অন্যায়, দুর্নীতি ও নিপীড়ন সবকিছু আমরা পরিষ্কার করে  দিতে সবসময় সচেষ্টা  থাকবো। এসময় শিক্ষার্থীরা আরো বলেন, স্বৈরাচারী শাসককে নামাতে আমাদের যেমনি ১৫ দিন সময় লাগেনি ঠিক একইভাবে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে কেউ যদি দেশে অরাজকতা, নৈরাজ্য, লুটতরাজ করার চেষ্টা করে আমরা সারাদেশের শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করতে ১৫ ঘন্টাও সময় লাগবে না। আমরা সকল অপকর্ম মুক্ত একটা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক ভুমিকা পালন করতে চাই।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা