নিখোঁজ ফারুকের খোঁজে দিশেহারা পরিবার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ২, ২০২৪ | ১০:৪৮
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে স্বজনের বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়ে ফারুক হোসেন (৪২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের বেলতলা নামক স্থান থেকে রুস্তুমপুর গ্রামে যাওয়ার পথে নিখোঁজ হয় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে বুধবার (৩১ জুলাই) ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৬০৭) করেন তার ভাই রাকিবুল ইসলাম।

ফারুক হোসেন ফরিদগঞ্জ পৌরসভাধীন কাছিয়াড়া গ্রামের মো. নুরুল ইসলাম ও রহিমা খাতুন দম্পতির বড় ছেলে। প্রতিবন্ধি না হলেও মানসিকভাবে সহজ সরল প্রকৃতির লোক ফারুক হোসেন।

বিজ্ঞাপন

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ( ২৭ জুলাই) সন্ধ্যায় একই উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের রুস্তুমপুর গ্রামে নানার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়িতে ফিরে না আসায় পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ করা হয়। এরপর কোনও সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ফারুক হোসেসের ভাই রাকিব হোসেন বলেন, নানার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজ করেও না পেয়ে থানায় জিডি করেছি। আমরা ফেসবুকে পোস্ট ও বিভিন্ন স্থানে লিফলেট ও মাইকিং করে তার খোঁজ পাওয়ার চেষ্টা করছি। সবার কাছে অনুরোধ আমাদের ভাইকে খুঁজে দিন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ফারুক হোসেনের খোঁজে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। সব থানায় তার নিখোঁজের তথ্য দেওয়া হয়েছে। অবস্থান নিশ্চিত হলে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

কেউ ফারুক হোসেনের সন্ধান পেলে তার ভাই রাকিব হোসেন ০১৬২৮০৫৯৪৩৯ নম্বরে অথবা ফরিদগঞ্জ থানার ডিউটি অফিসার ০১৩২০১১৬১৩২ নম্বরে খবর দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা