স্বপ্নছায়া সামাজিক সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৯, ২০২৪ | ৫:৫৯
Link Copied Successfully!
ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছায়া সামাজিক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া, কেক কাটা ও বৃক্ষ রোপন কর্মসূচী সম্পন্ন হয়েছে।
“নিবো শ্বাস লাগাবো গাছ, গাছ লাগান জীবন বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনটির সেচ্ছাসেবীরা৷
রবিবার (৭ জুলাই)  বিকালে  সংগঠনটির  কার্যালয়ে সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসানের সার্বিক পরিচালনায় কয়েক প্রকারের ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় দুই শতাধিক চারা রোপণ ও বিতরণ করা হয়। বৃক্ষ রোপন শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা দোয়া ও মোনাজাত এবং কেক কাটার আয়োজন করা হয়৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম,  কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক  মোঃ রুহুল আমিন সেলিম, সাংবাদিক মোঃ জাকির হোসেন, ডাঃ মোঃ আব্দুল করিম সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বৈশ্বিক জলবায়ুর প্রভাব রোধে বৃক্ষরোপণের বিকল্প নাই। “স্বপ্ন ছায়া সামাজিক  সংগঠন” জন্ম লগ্ন থেকেই সবসময় সামাজিক ও পরিবেশ বান্ধব কাজ করে আসছে এতে আমরা যেমন আনন্দিত ঠিক সুবিধাবঞ্চিত পরিবার গুলোও তেমন আনন্দিত ।
সংগঠনের সেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মিজানুর রহমান (মিজান),মোঃ সাইফুল ইসলাম (নিশু),দেওয়ান, মোঃ রাসেদ হোসেন, মোঃ সানজিদ পাটোয়ারী, মোঃ অমি পাটোয়ারী, মোঃ মেহেদী হাসান, মমিনুল ইসলাম ফয়সাল, মুহাম্মদ শাকিল হোসেন, মোঃ নাজমুল হাসান সহ আরো অনেকেই।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা