ফরিদগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের প্রথম কর্ম দিবস

ফরিদগঞ্জ প্রতিনিধি, চাঁদপুর
আপডেটঃ জুলাই ৯, ২০২৪ | ১২:৩৯
Link Copied Successfully!
শপথগ্রহন শেষে আনুষ্ঠানিক ভাবে সোমবার (৮ জুলাই) ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদারসহ নব নির্বাচিত ভাইস চেয়ারম্যানগণের উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জের নির্বাচিত সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া শুরু করেছেন। এনবিআর এর সদস্য, সাবেক আইজিপি থেকে শুরু করে অফিসের পিয়ন কাউকেই ছাড় দেয়া হচ্ছে না। আমিও আপনাদেরকে ষ্পষ্ট বলে দিচ্ছি, কোন অনিয়মকে প্রশয় দেয়া হবে না। প্রত্যেক সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি  সকলকে জবাবদিহীতা নিশ্চিত করতে হবে। আপনারা সকলে সততা ও দক্ষতার সাথে কাজ করুণ, দুর্নীতিবাজদের কোন ছাড় নেই। আশা করছি নতুন উপজেলা পরিষদ ফরিদগঞ্জকে স্মার্ট উপজেলা হিসেবে রূপান্তরিত করবে। সেজন্য আপনারা সকলে সহযোগিতা করবেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌলি মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার, পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মনির, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, শরীফ খান, মাহমুদুল হাসান মিরাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, পল্লীবিদ্যুতের ডিজিএম প্রকৌঃ কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ এবং অফিসার ইনচার্জ মো: সাইদুল ইসলাম।
এর আগে সংসদ সদস্য ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা