মতলব উত্তরে উজ্জ্বল মিজি হত্যা মামলার আসামি গ্রেফতার

সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ১, ২০২৪ | ৫:২৯
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আলোচিত উজ্জল মিজি (৪৪) হত্যা মামলার আসামী মো. ফরিদ গাজী(২৮)কে গ্রেফতার করেছে চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার পহেলা জুলাই ভোর রাতে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন তল্লা পুস্কনির পাড়ের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামী মুন্সিগঞ্জ জেলার বানিয়াল মহেষপুর (পশ্চিম কান্দি) গ্ৰামের মোঃ ছানাউল্লাহ গাজী @ সানা গাজীর ছেলে মো. ফরিদ গাজী (২৮)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ২০২২ সালের (৬-মে) মধ্যরাতে আসামীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ঘটনাস্থলে ফাঁকা গুলি করে ঘটনাস্থলে আতংক সৃষ্টি করে হত্যার উদ্দেশ্যে আসামীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে উজ্জ্বল মিজির ডান পাশের হাটুর উপরে কোমড়ের নিচে রানে অস্ত্র ঠেকিয়ে গুলি করে জখম করেন।

একপর্যায়ে আটককৃত আসামীসহ অপর আসামীরা তাদের হাতে থাকা ধারালো চাপাতি, রামদা, ছেনী দিয়ে উজ্জল মিজির শরীর থেকে পায়ের পাতা বিচ্ছিন্ন করে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি মারাক্তক রক্তাক্ত কাটা জখম করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে উজ্জল মিজিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে  ঢাকা মেডিকেলের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

বিজ্ঞাপন

মামলাটি পিবিআই সিডিউল ভুক্ত হওয়ায় বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের আদেশ বলে মামলাটি পিবিআই চাঁদপুর কর্তৃক অধিগ্রহণ করে পুলিশ পরিদর্শক (নিঃ) মীর মাহবুবুর রহমান তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

মামলার তদন্তকালে এ্যাডিশনাল আইজিপি, পিবিআই বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম নির্দেশনায় একাধিক অফিসারের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা এজাহার নামীয় আসামী মোঃ ফরিদ গাজীর ভাড়া বাসা হতে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, আটককৃত আসামির বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির চেষ্টা, অস্ত্র আইনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

ইতিপূর্বে এ মামলার এজাহার নামীয় বেশ কিছু আসামীদেরকে পিবিআই চাঁদপুর কর্তৃক গ্রেফাতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত এখনজ চলমান রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা