মতলব উত্তরের কুইচ্ছা যাচ্ছে বিদেশে 

সুমন আহমেদ
আপডেটঃ জুন ২৯, ২০২৪ | ৪:৩৮
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকার খাল-বিল, ডোবা, ধানী জমিসহ বিভিন্ন স্থানে এক ধরনের চাঁই ব্যবহার করে ধরা হচ্ছে কুইচ্ছা। বিশেষ কায়দায় ধরা এসব কুইচ্ছা যাচ্ছে চীন, হংকং সহ বিভিন্ন দেশে। আর কুইচ্ছা বিক্রি করে অন্তত ৩০ পরিবার স্বাবলম্বী। প্রতিমাসে প্রায় নয় লাখ টাকা আয় করেন তারা। কুইচ্ছা ধরার পদ্ধতি দেখে ও লাভজনক পেশা হওয়ায় অনেকেই এ পেশায় জড়িয়ে পরছে। কুইচ্ছা মাছ কেনার জন্য পাইকাররা প্রতি সপ্তাহে একবার করে এসে তাদের কাছ থেকে কিনে নিয়ে যায়। সেখান থেকে ঢাকায় নিয়ে বিক্রি করে তারা। ঢাকা থেকে কুইচ্ছা বিদেশে রপ্তানি করা হয়, যা উপজেলায় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কুইচ্ছা দেখতে অনেকটাই সাপের মতো। এর রয়েছে বিভিন্ন নাম, কুঁচে মাছ, কুচিয়া, কুইচ্চা বা কুচে বাইম। এটি একটি ইল-প্রজাতির মাছ। বিশেষ করে কুইচ্ছা মাছ মানুষ বিভিন্ন রোগের প্রতিকারের জন্যও খেয়ে থাকেন।
জানা গেছে, প্রায় প্রতিদিনই কুইচ্ছা মাছ ধরা হলেও বছরের নভেম্বর থেকে জুলাই মাস পর্যন্ত কুইচ্ছা মাছ ধরার উপযুক্ত মৌসুম। প্রতিদিন একজন শিকারি গড়ে ৩ কেজি থেকে ৪ কেজি পর্যন্ত কুইচ্ছা মাছ ধরতে পারে।
কুইচ্ছা ব্যবসায়ী গোফরান মিয়া জানান, তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার উজানভাটিয়া এলাকায়। তিনি ছোট ভাই দিদারুলকে নিয়ে দীর্ঘদিন ধরে মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় বসবাস করে কুইচ্ছা ধরে বিক্রি করে আসছেন।
গোফরান, দিদারুলদের মতো রমিজ, সাদ্দাম, দেলোয়ার হোসেন’সহ ৩৫ পরিবারের লোকজন এ পেশায় জড়িয়ে পড়েছে।
গোফরান মিয়া আরো জানান, ৩৫টি পরিবারের মধ্যে প্রতি পরিবারের ১০০ থেকে ১৫০টি চাঁই রয়েছে। কেঁচো গেঁথে এসব চাঁই খাল-বিল, ডোবা, ধানী জমিসহ বিভিন্ন স্থানে পাতা হয়। হাঁটু পর্যন্ত পানিতেও চাঁই পাতা হয়ে থাকে। বর্তমানে তারা মতলব উত্তর উপজেলার তালতলী, ঝিনাইয়া, রুহিতারপার, ছোটমরাধন, ঘনিয়ারপাড়, দেওয়ানজীকান্দি, আধুরভিটি, ওঠারচর, দুলালকান্দি এলাকায় অবস্থান নিয়ে কুইচ্ছা ধরছেন। প্রত্যেকে গড়ে প্রতিদিন তিন থেকে চার কেজি কুইচ্ছা ধরছেন। আর প্রতিদিন বেপারীরা এসব কুইচ্ছা কিনে নিয়ে যাচ্ছেন। প্রতি কেজি কুইচ্ছা ৩০০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ওই হিসেবে প্রতি পরিবার প্রতিদিন এক হাজার টাকার বেশি আয় করছেন। আর মাসে আয় হচ্ছে ৩০ হাজার। ৩৫ পরিবার মাসে আয় করছে নয় লাখ টাকার মতো।
দেলোয়ার হোসেন বলেন, সকাল হলে ২-৩ জন করে একটি দলে বিভক্ত হয়ে কুইচ্ছা শিকার করতে বের হন তারা। সারাদিনে গড়ে ৫ থেকে ৭ কেজি কুইচ্ছা শিকার করতে পারেন। দিন শেষে সংগ্রহকৃত কুইচ্ছাগুলো পাইকারদের হাতে তুলে দিয়ে ৬০০-১০০০ টাকা হাতে নিয়ে বাড়ি ফেরেন। এভাবে কুচিয়া মাছ বিক্রি করে তাদের শতাধিক পারিবারের সংসার চলছে।
কুমিল্লা থেকে আসা পাইকারি কুইচ্ছা ব্যবসায়ী বিমল দাস বলেন, আমাদের দেশে কুইচ্ছা অনেকেই পছন্দ করে না। এজন্য কেউ এ পেশায় ঝুঁকতে চায় না। তবে, আমাদের দেখে ও লাভজনক ব্যবসা হওয়ায় অনেকেই এ পেশায় ঝুঁকতে শুরু করেছে। সরকারিভাবে সুযোগ-সুবিধা দেয়া হলে কুইচ্ছা চাষের ওপর প্রকল্প গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, আমরা এখান থেকে এগুলো কিনে নিয়ে রাজধানীর উত্তরায় বড় পাইকারি ব্যাবসায়ীদের কাছে বিক্রি করি।  উত্তরার হাউজ বিল্ডিং কোনাবাড়ি এলাকায় কুইচ্ছার আড়ৎ রয়েছে। ওই আড়ৎ থেকে সপ্তাহে দুই দিন চীন, হংকং সহ বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। ঐসব দেশে কুইচ্ছার চাহিদা অনেক বেশি। সেখানে কুইচ্ছা একটি স্বাদের খাবার হিসেবে পরিচিত।
মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, প্রাকৃতিকভাবে জলাশয়, ডোবা বা পুকুরে প্রচুর কুইচ্ছা জন্মায়। বিদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। আর এসব কুইচ্ছা শিকার করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন। এতে বেকারত্ব দূর করাও সম্ভব। তবে যেসব কুইচ্ছা প্রাকৃতিকভাবে জলাশয়ে জন্ম নেয় এগুলো এখন বিলুপ্তপ্রায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী