ফরিদগঞ্জে সড়ক নির্মাণে ইটের পরিবর্তে ব্যবহার হচ্ছে রাবিশ: অনিয়মের বাঁধা দেওয়ায় ঠিকাদারের হুমকি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৬, ২০২৪ | ৬:১২
Link Copied Successfully!

ফরিদগঞ্জে ইটের পরিবর্তে রাবিশ দিয়ে চলছে সড়ক নির্মাণের কাজ। কাজে বাঁধা দিলে ঠিকাদারী প্রতিষ্ঠানে লোকজন প্রানে মেরে ফেলার হুমকি দিচ্ছে প্রকাশ্যে। স্থানীয় লোকজন কাজের মান নিয়ে কথা বললে তাদেরকে অশালীন বাসায় গালমন্দ করা হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও স্থানীয়দের অভিযোগ তারা নির্বিকার।

 

জানা যায়, ৭৬লক্ষ টাকা ব্যয়ে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী বাজার থেকে দক্ষিণ শাশিয়ালী এম এ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৬৩০মিটার সড়কের পাকা করণের কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান এস এম ফাহাদ এন্ট্রারপ্রাইজ। স্থানীয়রা জানান, সড়কটি নির্মাণ কাজ শুরুর পর থেকে ঠিকদার নানা অনিয়ম করছেন। পুকুরের পাশের গাইড ওয়াল নির্মানেও হয়ছে অনিয়ম। সর্বশেষ সড়কের কাজ নির্মাণে তিনি ইটের পরবর্তীতে রাবিশ আর বালু ব্যবহার করছেন।

বিজ্ঞাপন

 

সরেজমিন গিয়ে দেখা গেছে, পাশ্ববর্তী গাজীপুর ইটভাটা থেকে টাক্ট্ররের মাধ্যমে রাবিশ নিয়ে এসে নির্মানাধীন সড়কে ফেলছেন। সংবাদ পেয়ে গণমাধ্যম কর্মীরা সেখানে গেলে তাদের উপর চড়াও হয় সংশ্লিষ্ট কাজের ঠিকাদার সুলতান আহাম্মেদ।

 

বিজ্ঞাপন

এসময় তিনি স্থানীয় লোকজন ও সাংবাদিকদের গালমন্দ করেন এবং তিনি প্রকাশ্যে নির্মাণ কাজে বাঁধা দিলে দেখে নেয়ার হুমকি দেন। এক পর্যায়ে লোকজন জড়ো হতে থাকলে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

 

স্থানীয় লোকজন বলেন, এই রাস্তার কাজ শুরু থেকে অনিয়ন করে যাচ্ছে ঠিকাদার সুলতান আহাম্মেদ। তাকে বাঁধা দিলে সে লোকজনকে হুমকি ধমকি দিয়ে তার অনিয়ম করেই কাজ চালিয়ে যাচ্ছে। কাজের বিষয়ে ঠিকাদার সুলতান আহাম্মেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাজ আমরা করবো আপনারা দেখার কে। আমি যা কিছু করবো সব অফিসের সাথে বুঝবো।

 

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ বলেন, কড়ৈতলী বাজার থেকে দক্ষিণ শাশিয়ালী এম এ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের অনিয়মের বিষয়টি আমি অবগত হয়েছি। আমি ইতেমধ্যেই মৌখিক ভাবে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। অফিসের লোকজন পাঠিয়েছি, সরেজমিন গিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা