ফরিদগঞ্জে ৫৩ বছর ধরে ভোট দেন না নারীরা, আজও দেননি কেউ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৫, ২০২৪ | ৪:৩১
Link Copied Successfully!

চাঁদপুরে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জুন) ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে ভোটার উপস্থিতি কম। এছাড়া ভোট শুরুর ৪ ঘণ্টা পরও কোনো কেন্দ্রে দেখা যায়নি নারী ভোটারের উপস্থিতি। 

খোঁজ নিয়ে জানা গেছে, এই উপজেলায় স্বাধীনতার পর থেকে ৫৩ বছর ধরে কোনো নারী ভোটার ভোট দেননি। আজও তাদের ভোটকেন্দ্রে দেখা মেলেনি। জাতীয় সংসদ, ইউনিয়ন এবং উপজেলা পরিষদ নির্বাচনসহ কোনো নির্বাচনেই এই উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে নারী ভোটাররা ভোট দিতে যান না।

কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট দিতে এসেছেন পুরুষ ভোটাররা। ভোটের ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বরাবরের মতোই আসেননি কোনো নারী। ওই ইউনিয়নের বেশিরভাগ কেন্দ্রই নারী ভোটারদের উপস্থিতি দেখা যায়নি। তবে দুই একটি কেন্দ্রে কিছু নারী ভোটাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া পুরুষ ভোটারের সংখ্যাও ছিল কম।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মওদুদুল হাসান জৈনপুরীর (র.) ধর্মপ্রচার করার জন্য সৗদি আরব থেকে এ দেশে এসেছিলেন। প্রায় ৫৬ বছর আগে এই ইউনিয়নে একবার কলেরা মহামারী দেখা দেয়। মহামারী থেকে রক্ষা পেতে দোয়ার আয়োজন করা হয়। তখন ওই পীর মওদুদুল হাসান জৈনপুরী নারীদের পর্দা মেনে চলার জন্য উপদেশ দেন। তখন থেকে নারীরা ধীরে ধীরে ভোট প্রদানে আগ্রহ হারিয়ে ফেলে।

চর মান্দারী শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা  মনিরুল ইসলাম বলেন, আমার কেন্দ্রের মোট ভোটারের মধ্য পুরুষ ভোটার ১৩১০ জন এবং নারী ভোটার ১১৭৬ জন। তাদের মধ্যে ১৬৩ পুরুষ ভোটার ভোট দিতে এসেছে। আর মাত্র ১৩ জন নারী ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে সেই সব নারীদের বেশিরভাগই হিন্দু।

চর মান্দারী গ্রামের বৃদ্ধ ভোটার আব্দুর রশিদ বলনে, আমি সকালেই ভোট দিতে চলে এসেছি। তবে আমাদের ইউনিয়নের নারীরা কখনোই ভোট দেয় না। পীর সাহেব নির্দেশ দিয়েছিলেন নারীরা যেন পর্দার মধ্যে থাকেন। স্বাধীনতার পর থেকে কোনো নারী ভোট দেওয়ার আগ্রহ দেখায়নি, আমরাও জোর করিনি। আজ পর্যন্ত আমাদের বাড়ির কোনো নারী ভোট দেয়নি।

ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা মনির হোসেন মনির বলেন, হুজুর নির্দেশ দিয়েছিলেন, এই ইউনিয়নের যেন কোনো মহিলা ভোট দিতে না যায়, সবাই যেন পর্দার মধ্যে থাকে। তার আদেশ মেনে কোনো নারী ভোট দিতে যান না। তবে কারও ভোট দিতে মানা নেই।

বিজ্ঞাপন

গৃদকালিন্দিয়া হাই স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, আমার কেন্দ্রের মাত্র ৪ জন নারী ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কাউনিয়া শহীদ হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা লোকমান হোসেন বলেন, মোট ৩ হাজার ৩৪৫ জন ভোটারদের মধ্যে ৮টি বুথে ১৯৪ জন পুরুষ ভোটার ভোট দিয়েছেন। এখানে মাত্র চারজন নারী ভোট দিয়েছেন।

এ বিষয়ে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লা ও রিটার্নিং অফিসার কচুয়া এবং ফরিদগঞ্জ মো. মোজাম্মেল হোসেন বলেন, আমরা প্রত্যেক ভোটারদের আসার জন্য নানাভাবে প্রচার-প্রচারণা করেছি। শুধু আমরা নয়, জেলা ও উপজেলা প্রশাসনও তাদের ভোটকেন্দ্র আসার জন্য নানাভাবে প্রচারণা করেছেন। তারা কী কারণে আসে সেটা জানি না।

প্রসঙ্গত, গত ২৯ মে ৩য় ধাপে উপজেলা নির্বাচন এই দুই উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ২৮ মে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুই উপজেলার মধ্যে ফরিদগঞ্জ উপজেলায় একটি পৌরসভা ১৬টি ইউনয়নে ভোটার সংখ্যা তিন লাখ ৭১ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৫ হাজার ১২২ জন এবং নারী ভোটার সংখ্যা এক লাখ ৭৭ হাজার ৫৫৭ জন। এ উপজেলার ১১৮টি কেন্দ্র্রে ভোটের আয়োজন করা হয়। কচুয়া উপজেলায় একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৫২৫ জন। এখানে ১১০টি ভোটকেন্দ্রে ভোটের আয়োজন করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী