মতলব উত্তরে ঘাসের মধ্যে বিষাক্ত মিশ্রিত গ্যাস, আট গরু অসুস্থ, থানায় অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৩০, ২০২৪ | ৭:৫১
Link Copied Successfully!

মতলব উত্তরে ঘাসের মধ্যে বিষাক্ত মিশ্রিত গ্যাস থাকায়ি একটি খামারের আটটি গরু অসুস্থ হয়ে পড়ে। তড়িগড়ি করে গরুগুলো ৩ টি গরু জবাই ও ৫ টি গরু কসাইর কাছে সল্প মূল্যে বিক্রি করে মালিকপক্ষ। এ বিষয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

অভিযোগে বলা হয়েছে, অনুমোতিহীন সোহেল ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে মাশাল্লাহ – আলহামদুলিল্লাহ খামারীর ৮ টি গরু গুরুতর অসুস্থ হয়েছে। এতে তার ১৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। উপজেলার গজরা ইউনিয়নের ডুবগি গ্রামে ঘটনাটি ঘটে। ২৮ মে মঙ্গলবার বিকেলে ব্যাটারি কারখানা সংলগ্ন ক্ষেত থেকে ঘাস কেটে গরুকে দিয়েছে খামারী জসিম উদ্দিন লিটন। ঐ ঘাস খেয়ে অসুস্থ হয়ে গেছে ৮ টি গরু। গরুর অবস্থা খারাপ দেখে খামারেই ৩ টি গরু জবাই করে ও ৫ টি গরু কসাইর কাছে সল্প মূল্যে বিক্রি করে।

বিজ্ঞাপন

 

এর আগেও একই কারনে কয়েকটি গরু মারা যাওয়ার কারনে কারখানাটি বন্ধ করে দেয়। সম্প্রতি আবার চালু করায় প্রভাব পড়ছে। খামার মালিক জসিম উদ্দিন লিটন জানান, ৫ বছর ধরে খামার করছি। কোনদিন অসুবিধা হয়নি। ব্যাটারি কারখানা সংলগ্ন ক্ষেত থেকে ঘাস খাওয়ানোর কারনে গরুগুলো অসুস্থ হয়েছে। এতে আমার ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাকী গরুগুলো নিয়ে চিন্তায় আছি। যদি ঐগুলোরও সমস্যা হয় তাহলে পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবে না। এ দিকে কারখানা মালিক সোহেল বলেন, সামান্য পরিবেশ দূষণ হলেও হতে পারে। এ ছাড়া পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া অন্য সকল কাগজপত্র আছে। যেহেতু মানুষের ক্ষতি হয় সেহেতু কারখানাটি বন্ধ করে দিবো।

 

বিজ্ঞাপন

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, ঘাসের মধ্যে বিষাক্ত মিশ্রিত গ্যাস ছিল। যার কারনে গরুগুলো অসুস্থ হয়ে গেছে।

 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব