ফরিদগঞ্জে দুই শিশু সন্তান’সহ মায়ের লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৯, ২০২৪ | ১:২৬
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে সিলিং ফ্যানে একসঙ্গে মা ও দুই সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার চরমদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই এলাকার দুবাই প্রবাসী আরিফ হোসেন রাঢ়ির স্ত্রী সীমা (২৬) ও তার দুই মেয়ে আরিফা (৪) এবং আরিয়া (২)।

প্রাথমিকভাবে জানা গেছে, আরিফ হোসেন রাঢ়ি মাত্র একমাস আগে মধ্যপ্রাচ্যের দুবাই থেকে দেশে ফেরেন। ওই স্বামী ও স্ত্রীর মধ্যে কয়েকদিন থেকে ঝগড়া হচ্ছিল। পারিবারিক এ দ্বন্দের কারণে স্ত্রী সীমা আক্তার সন্তানদের নিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। তবে ঘটনার সময় স্বামী আরিফ রাঢ়ি বাড়ির বাইরে ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

তিনি জানান, এমন একটা ঘটনা ঘটেছে; তা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

তবে ধারণা করা হচ্ছে, দুই সন্তানকে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ। এএসসি/পবন

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা