কিশোরগঞ্জের ট্রলারডুবি: স্ত্রী-সন্তানসহ নিখোঁজ কনস্টেবল

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৩, ২০২৪ | ১২:৩৩
Link Copied Successfully!

কিশোরগঞ্জের ভৈরবে ট্রলারডুবিতে ৬ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল সোহেল রানা, তাঁর স্ত্রী ও দুই সন্তান নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চলমান থাকলেও এখন পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায়নি।

তাঁদের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামে। সোহেল রানা ফতেহাবাদ গ্রামের আব্দুল আলিমের ছেলে। তিনি ২০১১ সালে পুলিশ কনস্টেবল পদে চাকরি শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল সোহেল রানা (৩৫) তাঁর স্ত্রী মৌসুমী (২৫), মেয়ে মাহমুদা (৭) ও ছেলে রায়সুলকে (৫) নিয়ে ঘুরতে গিয়েছিলেন। চাকরি সূত্রে তিনি পরিবার নিয়ে কিশোরগঞ্জে থাকেন।

বিজ্ঞাপন

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া বলেন, ‘নিখোঁজ পুলিশ কনস্টেবল সোহেলের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে ফতেহাবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে। আমরা তার বাড়িতে খোঁজ-খবর নিয়েছি। তার পরিবারের সকল সদস্যরা কিশোরগঞ্জে গিয়েছে।’

পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মেঘনা নদীর সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে মেঘনা নদীর মাঝে এ দুর্ঘটনা ঘটে। পর্যটকেরা ইফতার করার জন্য ভৈরব থেকে মেঘনা নদীর অপর প্রান্তের কাছাকাছি চরসোনারামপুর চরে যাওয়ার কথা ছিল। চরটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পড়েছে।

দুর্ঘটনাকবলিত নৌকাটিতে আনুমানিক ২০–২১ জন নারী, পুরুষ ও শিশু ছিল। তাৎক্ষণিক ভৈরব নৌ–পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় ১৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত সুবর্না আক্তার নামে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ