মতলবে হাত-পা বাঁধা কৃষি ব্যাংকের নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৪ | ২:৪২
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার গজরা কৃষি ব্যাংকের নৈশ্য প্রহরী শাহাদাত হোসেন সাজ্জাদ (২০) এর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার গজরা ইউনিয়নের গজরা এলাকার কৃষি ব্যাংকের ছাদের পিলারের সাথে হাত-পা বাঁধা অবস্থায় সাজ্জাদের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেয় ব্যাংক কর্তৃপক্ষ।

নিহত শাহাদাত হোসেন সাজ্জাদ গজরা গ্রামের ছামাদ সরকারের ছেলে। সাজ্জাদের ফুফু রহিমা বেগম ওই ব্যাংকে রান্না-বান্নার কাজ করতো। সে জানায়, রান্না বান্নার এক পর্যায়ে সাজ্জাদ রাতের ডিউটি শেষে বাড়ী না ফেরার খবর পেয়ে খুঁজতে থাকে। পরে ব্যাংকের ছাদে তাকে হাত-পা বাঁধা দেখতে পায়। মা শিরিন বেগম জানান, দুই মাস হলো ব্যাংকে চাকরী করছে। মাত্র এক মাসের বেতন পেলো।

প্রতিদিন বিকালে আসে আর সকালে বাসায় ফিরে। তাদেও কোন শত্রুপক্ষ নেই। কে তার ছেলেকে মেরেছে, তাদের বিচার চান তিনি। কৃষি ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল এই হত্যাকান্ডের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন কথা বলতে নারাজ। মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ শহীদ হোসেন জানান, তদন্ত কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। অতিরিক্ত পুলিশ সুপার মতলব সার্কেল খায়রুল ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা