হাজীগঞ্জে এক ডাকাত সদস্য গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৪ | ৩:২৫
Link Copied Successfully!

হাজীগঞ্জে এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে  পুলিশ।  গেলো বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন এই ডাকাত সদস্যকে আটক করে পুলিশ।

আটককৃত ডাকাত সদস্য হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের মজুমদার বাড়ীর খোরশেদ আলম মজুমদারে ছেলে মোঃ মুরাদ হোসেন মজুমদার(৩৩)।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত বিরুদ্ধে আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে ডাকাতির সাথে  জড়িত রয়েছে। গ্রেফতারকৃতকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। এছাড়াও ডাকাতির কাজে জড়িত অন্য সদস্যদেরকে আটক করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানাসূত্রে জানাগেছে, গেলো মঙ্গলবার (১৬ই জানুয়ারী) রাত ২টার দিকে একদল ডাকাত সদস্য অস্ত্র-সস্ত্ৰে সু-সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিয়া পিকআপ যোগে শাহরাস্তি থানা এলাকা হয়ে হাজীগঞ্জ পৌরসভাস্থ বদরপুর  কবিরাজ বাড়ীর সামনে পাকা রাস্তা উপর অবস্থান করে।

এমন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানা পুলিশ  ঘটনাস্থলে পৌছালে ১০/১৫ জন দুষ্কৃতিকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পিক আপ নিয়ে পালানোর চেষ্টাকালে মোঃ মফিজ গাজী @ নজরুল ইসলাম(৪৩) কে আটক করে পুলিশ।  ওইসময় বাকি সদস্যরা রাতের আধাঁরে এদিক ওদিক দৌঁড়ে পালিয়ে যায়।

ডাকাতির কাজে ব্যবহৃত একটি লোহার গ্রীল ও তালা কাটা কাটার, চারটি লোহার রড,  দুইটি লোহার ধারালো চাপাতি, দুইটি স্টিলের ছোরা, একটি রেজিস্ট্রেশন বিহীন নীল-হলুদ রঙ্গের পিকআপ জব্দকরে পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা