হাজীগঞ্জে এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গেলো বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন এই ডাকাত সদস্যকে আটক করে পুলিশ।
আটককৃত ডাকাত সদস্য হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের মজুমদার বাড়ীর খোরশেদ আলম মজুমদারে ছেলে মোঃ মুরাদ হোসেন মজুমদার(৩৩)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত বিরুদ্ধে আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে ডাকাতির সাথে জড়িত রয়েছে। গ্রেফতারকৃতকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। এছাড়াও ডাকাতির কাজে জড়িত অন্য সদস্যদেরকে আটক করার চেষ্টা চলছে।
হাজীগঞ্জ থানাসূত্রে জানাগেছে, গেলো মঙ্গলবার (১৬ই জানুয়ারী) রাত ২টার দিকে একদল ডাকাত সদস্য অস্ত্র-সস্ত্ৰে সু-সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিয়া পিকআপ যোগে শাহরাস্তি থানা এলাকা হয়ে হাজীগঞ্জ পৌরসভাস্থ বদরপুর কবিরাজ বাড়ীর সামনে পাকা রাস্তা উপর অবস্থান করে।
এমন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে ১০/১৫ জন দুষ্কৃতিকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পিক আপ নিয়ে পালানোর চেষ্টাকালে মোঃ মফিজ গাজী @ নজরুল ইসলাম(৪৩) কে আটক করে পুলিশ। ওইসময় বাকি সদস্যরা রাতের আধাঁরে এদিক ওদিক দৌঁড়ে পালিয়ে যায়।
ডাকাতির কাজে ব্যবহৃত একটি লোহার গ্রীল ও তালা কাটা কাটার, চারটি লোহার রড, দুইটি লোহার ধারালো চাপাতি, দুইটি স্টিলের ছোরা, একটি রেজিস্ট্রেশন বিহীন নীল-হলুদ রঙ্গের পিকআপ জব্দকরে পুলিশ।