হাজীগঞ্জে ৯৯৯ কল করে ভাড়াটিয়া যুবকদের হাত থেকে বাড়ী-ঘর রক্ষা, গ্রেফতার ১১

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৪ | ৯:১৯
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকায় ৯৯৯ কল করে ভাড়াটিয়া যুবকদের হাত থেকে বাড়ী-ঘর রক্ষা করেছে এলাকাবাসী। সম্পত্তি বিরোধের জেরে প্রতিপক্ষের ভাড়াটিয়া একদল যুবক রান্ধুনীমুড়া কাজীমুদ্দিন বেপারী বাড়ীতে গিয়ে কয়েকটি বসতঘর ভাংচুর করে দখলে নেয়ার চেষ্টা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভুক্তভোগী পরিবার ৯৯৯ কল করে পুলিশের হস্তক্ষেপ চান। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় ভাড়াটিয়া ১১ জনকে আটক করে জেলহাজতে পাঠায়। বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ এ বিষয়টি নিশ্চিত করেন।

সম্পত্তি দখলের চেষ্টা ও ভাংচুরের ঘটনায় হাজীগঞ্জ থানায় ১৬ জনকে বিবাদী করে অভিযোগ দায়ের করেন কাজিম উদ্দিন বেপারী বাড়ীর ভুক্তভোগী পরিবারের পক্ষে জসিম উদ্দিন। গ্রেফতারকৃতরা হলো সুজন হোসেন (৩০), মোঃ মোতালেব (৩১), রাসেল (২২), রিয়াদ (১৯), সজিব (১৮), সুজন হোসেন (১৮), রাজু (১৮), রবিন (১৮), হায়দার (২৬), মাসুদ (২৭) ও রুবেল (৩৫)।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, তাদের ক্রয়কৃত সম্পত্তি দখলে নিতে আদালতের স্বরণাপন্ন হয় একই বাড়ীর কবির হোসেন। আদালতের নির্দেশ মোতাবেক গেলো বুধবার সীমনা নির্ধারণ করা হয়। তার পরপরই কবির হোসেনের নেতৃত্বে ভাড়াটিয়া একদল যুবক ওই বাড়ীতে গিয়ে জসিম উদ্দিন ও আলী এরশাদের ঘরে তান্ডব চালায়। ওইসময় তারা বসতঘরে থাকা জিনিসপত্রসহ নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ তোলেন। তাদের হামলায় আলী এরশাদ আহত হয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।

এদিকে অভিযুক্ত কবির হোসেন পৈত্রিক সম্পত্তি দাবী করে বলেন, তাদের পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে আদালতের স্বরণাপন্ন হয়েছি।

জানতে চাইলে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার বিকালে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতারকৃতদের চাঁদপুর বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা