শাহরাস্তিতে রাতের আঁধারে মসজিদে ভাংচুর: ১৭ টি পিলার ক্ষতিগ্রস্ত

ফয়েজ আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৪ | ৪:২০
Link Copied Successfully!

শাহরাস্তিতে রাতের আঁধারে সংস্কার করা একটি মসজিদের ১৭ টি পিলারে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

 

মঙ্গলবার সকালে এই দৃশ্য দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মুসুল্লিরা। উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের দৈকামতা মীর বাড়ি জামে মসজিদে সোমবার রাতের কোন একসময় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ফজরের নামাজের পরে মসজিদ কমিটির সেক্রেটারি মোঃ এমরান হোসেন, মসজিদের নির্মাণ কাজ নিয়ে শ্রমিকদের নির্দেশনা দিতে গেলে পিলারের ভাঙা অংশগুলো তার নজরে পড়ে।

মসজিদের মুসুল্লী মোঃ ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থলে এসে পিলারগুলো ভাঙা দেখতে পান। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

সাবেক ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম জানান, আমি এসে দেখি ১৭ টি পিলারের সবগুলো উপরে ও নিচে ভেঙে ফেলেছে। যারা এ অপরাধের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বিজ্ঞাপন

মসজিদের পাঞ্জেগানা ইমাম মাওঃ মোঃ ইব্রাহিম খলিল জানান, বর্তমানে নতুন করে মসজিদটি আধুনিকায়ন করা হচ্ছে। ফজরের সময় আমরা খেয়াল করিনি। পরে ভাঙার বিষয়টি নজরে আসে। কোন ধর্মের নয়, জনসাধারণের পক্ষ থেকে এ ঘটনার বিচার দাবি করেন তিনিও।

জানতে চাইলে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা