
ফেনীতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বিঘ্নিত
Link Copied Successfully!


চাঁদপুর থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ফেনী রেলস্টেশনে সাগরিকা এক্সপ্রেস ট্রেনটির বগি লাইনচ্যুত হয়ে পড়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার ওই রেলস্টেশনে এ ঘটনা ঘটে।


ফেনীর রেলস্টেশন মাস্টার হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৫টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। চট্টগ্রামে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌছে মেরামতের কাজ শুরু করবে ওই ট্রেনটি। এ দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিতি হয়েছে। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওই স্টেশন মাস্টার।








