নতুন কেন্দ্র হওয়ায় পরিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলো প্রত্যাশা ৯৭ ব্যাচ

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৮, ২০২৪ | ৬:২৫
Link Copied Successfully!

দীর্ঘদিনের অপেক্ষা শেষে এসএসসি পরীক্ষা কেন্দ্র পেয়েছে উয়ারুক রহমানীয়া উচ্চ বিদ্যালয়। আদর্শ ইছাপুরা উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়, জনতা উচ্চ বিদ্যালয়’সহ চারটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচশ পরিক্ষার্থী অংশ নিবে উয়ারুক রহমানীয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

নতুন কেন্দ্রে পরিক্ষার্থীদের স্বাগত জানাতে এগিয়ে আসলো প্রত্যাশা ৯৭ ব্যাচ। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালে ১১৫ জন এসএসসি পরিক্ষার্থী, শাহরাস্তি উপজেলার উয়ারুক রহমানীয়া উচ্চ বিদ্যালয়ের ২২৮ জন পরিক্ষার্থী, জনতা উচ্চ বিদ্যালয়ের ৮৬ জন পরিক্ষার্থী ও আদর্শ ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের ৭৩ জন পরিক্ষার্থী’সহ মোট ৫০২ জন পরিক্ষার্থীর হাতে উপহার হিসেবে পরিক্ষার উপকরণ তুলে দেন প্রত্যাশা ৯৭ ব্যাচ।

পরিক্ষা উপকরণ প্রধানের সময় পরিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, প্রত্যাশা ৯৭ ব্যাচ-এর সদস্য মো. আলমগীর হোসেন। প্রত্যাশা ৯৭ ব্যাচ-এর অন্যতম সদস্য শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক দর্জির সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, মো. শেখ শাহাদাৎ হোসেন, মো. বাহার উদ্দিন ভূঁইয়া, মো. আলমগীর হোসেন মিন্টু, মো. জাকির হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. নাজমুল হোসেন, মো. জসিম উদ্দিন, মো. কামরুজ্জামান সুমন’সহ চারটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা