গণসংযোগ ও পথসভার মাধ্যমে চেয়ারম্যান পদে মাহবুব আলমের প্রার্থীতা ঘোষণা

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০২৪ | ৬:২৮
Link Copied Successfully!
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়ায় চেয়ারম্যান পদে মাহবুব আলম প্রার্থীতা ঘোষণা করেছেন। এ উপলক্ষ্যে ৯,১০,১১,১২ নং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার বিকালে উপজেলার রহিমানগর বাজারে গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়।
গণসংযোগ ও পথসভার পূর্বে রহিমানগর মুন্সি টাওয়ারের সামনে থেকে চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলমের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি রহিমানগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় একই স্থানে এসে পথ সভায় মিলিত হয়।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম।
এসময় তিনি বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা প্রয়াত ইদ্রিস আলম বেপারী থেকে শুরু করে বড় ভাই সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন ও ভাবী মাহিনুর আক্তার মিলি সকলেই নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে কচুয়ার মানুষের সেবা করে যাচ্ছেন। তারই ধারবাহিকতায় আমি শিক্ষাগত সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও চাকরিতে প্রবেশ না করে কচুয়ার মানুষের সেবা করার প্রত্যয়ে ছাত্র জীবন থেকে রাজনীতিতে প্রবেশ করি। বিগত ৫ বছর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে পরিষদের বাহিরেও আমার ব্যক্তিগত তহবিল থেকে কচুয়ার মানুষকে সার্বিকভাবে সেবা ও সহযোগিতা করেছি। আমি কখনো কাউকে বিমূখ করিনি।আমি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি মহোদয়ের রাজনৈতিক আদর্শে আদর্শিত হয়ে কচুয়ায় রাজনীতি করি। ড. সেলিম মাহমুদের দোয়া ও সমর্থন নিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি আমার প্রার্থীতা ঘোষণা করছি। আপনারা আমাকে দোয়া ও সমর্থন দিবেন।
পথ সভায় বক্তব্য রাখেন- কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, গোহট উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুর রহমান মুন্সি ও সাধারণ সম্পাদক ওসমান গণি পলাশ, আশ্রাফপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শিপন রানা প্রমুখ।
এসময় ৪টি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
রনন/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই