
হাজীগঞ্জে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে উদ্বোধন হলো এস এম কমিউনিটি সেন্টার


দোয়া-মিলাদ ও আলোচনার মধ্য দিয়ে হাজীগঞ্জে শুভ উদ্বোধন করা হলো এস এম কমিউনিটি সেন্টার।
শনিবার সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজার মডেল টাউনে এ কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কামিউনিটি সেন্টার এর স্বত্বাধিকারী মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে ও ফাতেহা মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ আরাফাত হোসেন ও আবু জাফর ওবায়দুল্লাহ। এস এম কমিউনিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফুলছোঁয়া মাদ্রাসার পরিচালক মুফতি আবু সাঈদ।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, আব্দুল মতিন পাটোয়ারী, মো. শাহজাহান ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মিজানুর রহমান। এস এম কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী মো. মনির হোসেন জানান, অত্যাধুনিক ও সুন্দর পরিবেশে এস এম কমিটির সেন্টারটি উদ্বোধন করা হয়েছে। এই কমিউনিটি সেন্টারটি বিয়ে, বৌ-ভাত সহ যেকোনো অনুষ্ঠানের জন্য বুকিং দেওয়া হয় এবং মহিলাদের জন্য আলাদা সু-ব্যবস্থাও রয়েছে এই কমিউনিটি সেন্টারে।








