হাজীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদ্বোধন

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২৪ | ৬:৪৫
Link Copied Successfully!

 

হাজীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদ্বোধন

হাজীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাফস শীল।

 

হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তৃতা করেন সংসদ সদস্য মেজর(অব:)রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

বিজ্ঞাপন

সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাছান মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন, হাজীগঞ্জ পাইলট সরকারি পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাইদ প্রমুখ।

 

৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। পরিশেষে উপস্থিত অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব