কচুয়ায় বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২৪ | ৪:১৮
Link Copied Successfully!
কচুয়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ২দিন ব্যাপি বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারী)  উপজেলা পরিষদ হলরুমে ২দিন ব্যাপি এ মেলার আয়োজন করা হয়। মেলায় থাকছে কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কনসার্ট ফর ফিউচার।
উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শাহজাহান শিশির ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো:মেজবাহ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলী আশরাফ, একাডেমিক সুপারভাইজার এ কে এম সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার।
এছাড়া এনভায়রনমেন্ট  এওয়ারনেস বিল্ড আপ করার জন্য শেষের দিন থাকছে কনসার্ট ফর ফিউচার। এতে গুণী শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করবেন। উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হাসান বলেন, স্মার্ট বাংলাদেশের সিটিজেন হবে স্মার্ট।
কচুয়ার মানুষদের স্মার্ট সিটিজেন হিসেবে তৈরি করার যাত্রা শুরু হয়েছে। সকলের সহযোগিতায় এ উপজেলা হয়ে উঠবে স্মার্ট উপজেলা। মঙ্গলবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কনসার্ট ফর ফিউচারের মাধ্যমে সমাপ্ত হবে এ আয়োজন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা