আওয়ামী লীগ সরকার জনগনের উন্নয়নের কাজ করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

মরহুম দিপু চৌধুরীর স্মরণে ছেংগারচরে কম্বল বিতরণ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জানুয়ারি ২৮, ২০২৪ | ১২:০৮
Link Copied Successfully!

মতলব উত্তরে মরহুম দিপু চৌধুরীর স্বরনে ছেংগারচর পৌরসভার উদ্যোগে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার এর সভাপতিত্বে, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান মোল্লার সঞ্চালনায় শনিবার (২৭জানুয়ারী) বিকেলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। তিনি বলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ২৫ বছর যাবত দেশের প্রধানমন্ত্রী। তার সেই যোগ্যতার বলেই সে হয়েছে। আর এ কারনেই আজ বাংলাদেশে অনেক উন্নয়ন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার জনগনের উন্নয়নের কাজ করে। অসহায় শীতার্তদের পাশে থাকার জন্য আজ কম্বল বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগ সরকার মানুষের পাশে ছিলো ভবিষ্যতেও থাকবে।

মতলব উত্তর-দক্ষিণ মাদকমুক্ত হবে। মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা হোক আর যারাই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি।

এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, ছেংগারচর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র হাজী রুহুল আমিন মোল্লা, ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সবুজ মিয়া, হারিছ খান, জাহাঙ্গীর সরদার, শাহজালাল মুফতি, মান্নান বেপারী, আনোয়ার, বোরহান উদ্দিন। শ্রমিকলীগ নেতা শামীম প্রধান, কাদির প্রধান, মটর শ্রমিক লীগ নেতা আমিন মিয়াজী প্রমুখ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু