
ওমরাহ হজে গেলেন ওমর আলী ও তার স্ত্রী
Link Copied Successfully!

চাঁদপুর জেলার হাজীগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার বিলিকারক মোঃ ওমর আলী ও তার স্ত্রী পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ২৩ জানুয়ারী বাংলাদেশ থেকে রওনা করেন।
সাপ্তাহিক মানবসমাজ পত্রিকা পরিবারের দীর্ঘদিনের সদস্য হিসেবে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
ওমর আলী জানান, ওমরাহ হজ পালনে সবার দোয়া চাই।
তিনি ৩ ছেলে ও ১ মেয়ের জনক। ২ ছেলে ও ১ মেয়ে বিবাহিত।
তার গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের কালচোঁ গ্রামের মুন্সী বাড়ীতে।








