চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা ধরায় ৫ জেলের অর্থদন্ড, কারেন্টজাল জব্দ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৪, ২০২৪ | ১০:১২
Link Copied Successfully!

সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযানে জাটকা ধরা অবস্থায় আটক ৫ জেলেকে ২ হাজার ৫শ’ টাকা অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সময় জব্দ করা হয় ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১০ কেজি জাটকা।

 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান শেষে রাত ১০টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন। অর্থদন্ড প্রাপ্ত জেলেরা হলেন- সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী এলাকার লুৎফর রহমান, ইদ্রিস আলী ও কুদ্দুস আলী, মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকার মেহেদী হাসান ও লোকমান।

বিজ্ঞাপন

 

অভিযানে অংশগ্রহনকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার নির্দেশে কোস্ট গার্ড ও নৌপুলিশসহ আজকের বিশেষ কম্বিং অপারেশন বেলা আড়াইটা হতে রাত ৮টা পর্যন্ত মেঘনা নদীর এলাকার বহরিয়া, মিনি কক্সবাজার, কাছিকাটা, লালপুর, শফরমালী, আনন্দ বাজার এলাকায় পরিচালিত হয়।

 

বিজ্ঞাপন

অভিযানে ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি জাটকা আটক হয়। জব্দকৃত জাল দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত জাটকা গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা