আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা রাখায় ইউপি সদস্য আবু সাঈদকে বিশেষ সম্মাননা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২০, ২০২৪ | ৭:৪৩
Link Copied Successfully!

কচুয়া উপজেলার আশ্রাফুপর ইউনিয়নের পিপলকরা গ্রামে চুরি বন্ধে ও চোরদের প্রতিহত করতে ইউপি সদস্য আবু সাঈদের নেতৃত্বে লাঠি-বাঁশি নিয়ে মাঠে নেমেছে গ্রামবাসী। পাড়া-মহল্লায় কয়েকটি দলে ভাগ হয়ে রাত জেগে গুরুত্বপূর্ণ পয়েন্টে পালাক্রমে পাহাড়া দিচ্ছে গ্রামবাসীরা। তাদের সঙ্গে রয়েছে গ্রাম-পুলিশ ও কচুয়া থানা পুলিশ।

গ্রামবাসীরা সকলে মিলে পালাক্রমে রাত্রি জেগে পাহাড়া দিচ্ছে, এতে তাদের মধ্যে কোন ক্ষোভ লক্ষ্য করা যায়নি। তারা নিজেরা নিজেরা টাকা তুলে রাতের ম্যানুতে খিচুড়ি পার্টির আয়োজন করে হাসিখুসির মধ্যে দিয়ে রাত পাড় করে পাহাড়া দিচ্ছে। এই উদ্যোগ গ্রহনের পর থেকেই ওই গ্রামে চুরির ঘটনা আর ঘটেনি।

 

বিজ্ঞাপন

তার এই মহতী উদোগের কারনে শনিবার (২০ জানুয়ারী) বিকালে কচুয়া থানা পুলিশের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখায় পুলিশ সদস্যদের নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম কাছ থেকে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা স্মারক গ্রহন করেন পিপুলকড়া গ্রামের ইউপি সদস্য
আবু সাঈদ।

ইউপি সদস্য আবু সাঈদ জানান, চুরি ও ডাকারি প্রতিরোধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে গ্রামে প্রবেশ ও বাহির মুখসহ বিভিন্ন
পয়েন্টে পাহাড়া বসানো হয়েছে। তাদের সঙ্গে গ্রাম-পুলিশ ও এলাকাবাসী কাজ করছেন। সবাই এভাবে সজাগ থাকলে শুধু চুরি-
ডাকাতি নয়, মাদক পাচারও বন্ধ হবে বলে মনে করেন তিনি।

 

বিজ্ঞাপন

পিপলকরা গ্রামে চুরি, ছিনতাই, ডাকাতি যাতে না হয় সেইজন্য সবাইকে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে।

সম্মাননা প্রদানকালে- চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান, ওসি (তদন্ত) মোঃ হারুনুর অর-রশিদসহ সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা