
হাজীগঞ্জ মুন হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প


হাজীগঞ্জে অসহায় দুস্থ হতদরিদ্র রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে ।
শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার পৌর ১১ নং ওয়ার্ড রান্ধুনীমূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পযন্ত চিকিৎসা সেবা প্রধান করা হয়।


রান্ধুনীমূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তারের আয়োজনে ও হাজীগঞ্জ চৌরাস্তা বিশ্বরোডে অবস্থিত হাজীগঞ্জ মুন হসপিটালের উদ্যোগে সমাজের অসহায় হতদরিদ্র রোগীদের জন্য ফ্রি চিকিৎসা প্রধান করা হয়েছে।
ওই সময় চিকিৎসা প্রধান করেন গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. হাসনাতুজ জাহারিয়া তমা, ও ডাক্তার নাসিফ রায়হান।
মুন হসপিটালের পরিচালক আব্দুল করিম জানান, সমাজের হতদরিদ্র অসহায় মানুষ যারা অর্থের অভাবে চিকিৎসা নিতে পারে না। তাদের জন্য আমাদের এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্যোগ।
এসময় উপস্থিত ছিলেন হসপিটালের ব্যবস্হাপনক পরিচালক মহাসিনুল ইসলাম ও কর্মচারী কর্মকর্তা বৃন্দ। আগামী মঙ্গলবার সকালে রান্ধুনীমূড়া ১০নং ওয়ার্ড সাতবাড়ি রহমানিয়া জামে মসজিদের পাশে ফ্রি চিকিৎসা প্রধান করা হবে।








