হাজীগঞ্জে সাড়ে চার হাজার কম্বল বিতরণ

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৫, ২০২৪ | ২:৩০
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে ৩৫শ ও পৌর এলাকায় এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

বিজ্ঞাপন

 

সারাদেশে শৈত প্রবাহ। তীব্র এই শীতে ও শীতার্ত মানুষের জন্য শীত বস্ত্র এবং কম্বলের প্রয়োজনীতা দেখা দিলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই কম্বল বিতরণ শুরু করে।

 

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন জানান, হাজীগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে এসব কম্বল বিতরন করা হয়।

 

হাজীগঞ্জ পৌরসভায় পৌর মেয়র ও কাউন্সিলরদের মাধ্যমে এক হাজার কম্বল বিতরণ করা হয়।

 

ইউপি চেয়ারম্যান কাজী নুর রহমান বেলাল জানান, নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে পাওয়া কম্বলগুলো ইউপি সদস্যের মাধ্যমে অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করি ।

 

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, হাজীগঞ্জে যে পরিমাণ কম্বল বরাদ্দ হয়েছে। তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই আরো কম্বল বরাদ্দ দেয়ার জন্য এলাকাবাসী সরকারের প্রতি দৃষ্টি দিয়েছেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা