ভাষাবীর এম এ ওয়াদুদ সেতুর চোরাই মালামাল সহ তিনজন গ্রেফতার

আটককৃতদের দাবী পাওনা টাকা না দিতে ষড়যন্ত্রের শিকার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৪, ২০২৪ | ৫:২৫
Link Copied Successfully!

চাঁদপুরে নির্মাণাধীন ভাষাবীর এম এ ওয়াদুদ সেতুর চোরাইকৃত মালামালসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তবে আটককৃতদের পরিবার থেকে বলা হচ্ছে এটি ষড়যন্ত্র। সেতুর কাজের পাওনা টাকা না দিতে ষড়যন্ত্রের শিকার হন তারা। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা মালামালসহ একটি ট্রাক জব্দ করা হয়। কিন্তু ওই ট্রাকটি এই সেতুর কাজে দীর্ঘদিন ব্যবহার হয়েছিল বলে দাবী তাদের।

আটককৃতরা হলো ফরিদগঞ্জ উপজেলার মো. মনির হোসেন (৪০), মো. মিন্টু মিয়া (৪৩) ও মো. রাজু হোসেন (২৭)।

আটক মনির হোসেনের ভাই জুয়েল হোসেন বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে জায়গা, সিলেকশন বালু, মালামাল আনলোড, লেভার খরচ বাবদ ১২ লাখ ৮৩ হাজার ৮’শ আট টাকা পাওনা রয়েছে। এছাড়া মনির হোসেনও প্রায় আড়াই লাখ টাকা পাওনা। এসব পাওনা টাকা নিয়ে বাদীর সাথে বিরোধ হওয়ায় ষড়যন্ত্রের শিকার তারা। এ বিষয়ে তারা আদালতে পাওনা টাকাসহ মানহানির অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এছাড়াও তিনি আরো জানান, জব্দকৃত ট্রাকটির লাইসেন্স নাম্বার রয়েছে। কিন্তু এজহারে নাম্বারবিহীন দেখানো হয়েছে। ট্রাকে থাকা মালামালের দামও ধরা হয়েছে ১৫ হাজার টাকা। এতো টাকা পাওনা আর এখানে মাত্র ১৫ হাজার টাকার মালামাল। বিষয়টি হাস্যকর ও ষড়যন্ত্র ।

বিজ্ঞাপন

এদিকে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান পরিচালনা করে মালামাল ও গাড়িসহ তিন জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা