
কচুয়ায় ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Link Copied Successfully!

কচুয়ায় ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশিরের সভাপতিত্বে ও কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সমন্বয়ক ও আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশরাফ, একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র।
প্রস্তুতিমূলক সভায় কচুয়া উপজেলার সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং শারীরিক শিক্ষার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সভায় সরকারি পরিপত্র অনুযায়ী আগামী ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে উপজেলার শীতকালীন খেলাধুলা সম্পন্ন করার সিন্ধান্ত হয়।








