চাঁদপুরের এক গৃহবধুর একসাথে পাঁচ সন্তানের জন্ম

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৯, ২০২৪ | ৩:১৬
Link Copied Successfully!

বিয়ের ৮ বছর পর একে একে পাঁচ সন্তান জন্ম দিয়েছেন চাঁদপুরের সৌদি প্রবাসীর স্ত্রী রুমা আক্তার (২৬)। সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগে দেড় ঘণ্টার ব্যবধানে স্বাভাবিকভাবেই তাদের জন্ম হয়। এর তত্ত্বাবধানে ছিলেন গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাজমা হকের নেতৃত্বে একদল চিকিৎসক।

অধ্যাপক নাজমা হক বলেন,পাঁচ নবজাতকের মধ্যে তিনটি ছেলে, দুটি মেয়ে। এদের মধ্যে জন্মের সময় একটি মেয়ে শিশু মৃত ছিল। বাকি তিন ছেলে এক মেয়েকে নবজাতক বিভাগে ভর্তি করা হয়েছে। মাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি সুস্থ আছেন।

তিনি আরও বলেন, প্রসূতি রুমা আক্তার রোববার রাতে হাসপাতালে ভর্তি হন। সকালে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তিনি বলেন, বিয়ের দীর্ঘ ৮ বছর পর এই প্রথম সন্তান জন্ম দিলেন রুমা।

বিজ্ঞাপন

চিকিৎসক জানান, শিশুগুলো অপরিপক্ব অবস্থায় ২৯ সপ্তাহে জন্মগ্রহণ করেছে। তাদের ওজনও কম। তাদেরকে নবজাতক বিভাগের নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়েছে। চাঁদপুর সদরের দাশাদী গ্রামের প্রবাসী শহিদ মোল্লার স্ত্রী রুমা।

একসঙ্গে একাধিক সন্তান জন্ম দেওয়ায় রুমা আক্তারের স্বজনরা খুবই আনন্দিত। তার বোন, মা ও ভগ্নিপতি সবাই তার পাশে রয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার