কচুয়ায় উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত

Reporter
মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ জানুয়ারি ১, ২০২৪ | ৫:১৩
Link Copied Successfully!
সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় কোয়াকোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়ার মধ্যে দিয়ে এই বই উৎসবের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মো. এমরান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান, উপজেলা শিক্ষা অফিসার পারভীন আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া প্রমুখ।
কচুয়ায় এ বছর উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৭টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে একযোগে বই বিতরণ করা হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর প্রাথমিক পর্যায়ে ১ লক্ষ ৫৭ হাজার ২শ ৬৯ টি ,ইবতেদায়ী মাদ্রাসায় ৭৩ হাজার ২শ টি, মাধ্যমিক পর্যায়ে ২ লক্ষ ৫০ হাজার ৩শ টি, মাদ্রাসা পর্যায়ে ১ লক্ষ ৫০ হাজার ৪শ ৪০টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী