
বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান পাটওয়ারী’র দাফন সম্পন্ন
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো: শাহাজাহান পাটওয়ারী (৬৩) ইন্তেকাল করেছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) ভোর ৪ ঘটিকায় ঢাকা ক্যান্সার হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে দুই ছেলে, পাঁচ মেয়ে ও স্ত্রী’সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আসরের নামাযের পর পশ্চিম রাজারগাঁও ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা ও গার্ড অব আনার শেষে পশ্চিম রাজারগাঁও পাটওয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে শাহাজাহান পাটওয়ারীকে দাফন করা হয়।
জানাজার পূর্বে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো: মাঈনুদ্দিন , বিশিষ্ট সমাজ সেবক মো: গোলাম মোস্তফা খসরু পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রফিক পাটওয়ারী, হাফেজ মো: মনির হোসেন পাটওয়ারী, অব: প্রাপ্ত সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা মো: আবু তাহের মিয়া, বীর মুক্তিযোদ্ধা আরিফ আলী মোল্লা, ওয়ালী উল্যাহ পাটওয়ারী’সহ এলাকার সকল মুসল্লিগন।
গার্ড অব অনারে নেতৃত্বদেন হাজীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা মো: মেহেদী হাছান মানিক।
জানাজায় ইমামতি করেন রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও: মো: ছিদ্দিকুর রহমান।








