হাজীগঞ্জে দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেলো বসতঘর: নিঃস্ব অসহায় পরিবার

মজিব পাটোয়ারী
আপডেটঃ ডিসেম্বর ২৮, ২০২৩ | ৭:০৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাটিলা ইউনিয়নের গঙ্গানগর পোদ্দার বাড়ীতে দূর্বৃত্তদের দেয়া আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে ।এ ঘটনায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী পরিবারটি’র ।

বৃহস্পতিবার ভোরে ফয়সাল মুন্সী’র ঘরের সিদ কেটে মালামাল সরিয়ে নিয়ে ঘরে আগুন দেয় দূর্বৃত্তরা।

আগুনের লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু যাওয়ার পথেই বাঁধে বিপত্তি। ওয়ারুক বাজার ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছালে গঙ্গানগর যাওয়ার প্রধান সড়কে চলমান কাজের মালামাল রেখে দেয়ায় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে ফায়ারসার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারে নি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, কে বা কাহারা ভোরের দিকে ঘরে সিদ কেটে পরে আগুন ধরিয়ে দেয়। ফায়ারসার্ভিস ঘটনাস্থলে আসতে না পারায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধান সড়কে ইটের ব্লক রেখে রাস্তা বন্ধ না থাকলে এতোটা ক্ষয়ক্ষতির হতো না।

এদিকে ভুক্তভোগী পরিবারটি জানায়, ঘটনার দিন তারা কেউই বাড়ীতে ছিলেন না। কারো সাথে কোন দন্ধও নেই তাদের কিন্তু কে বা কাহার অজ্ঞাত কারনে মালামাল লুট করে বসতঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনর পুড়ে প্রায় সাত লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবী করেন।

হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার বলেন, গ্যাস সিলিন্ডার বা অন্যকোন ভাবে অগ্নিকান্ড ঘটার কোন আলামত পাওয়া যায় নি। দূর্বৃত্তরা ঘরে সিদ কেটে পরে আগুন ধরিয়ে দেয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় পুলিশ প্রশাসন তদন্ত করলে বের হয়ে আসবে এটা কোন নাশকতার চেষ্টা না অন্য কিছু। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার তাপস শীল।

E/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা