দিপু চৌধুরীর আত্নার মাগফিরাত কামনায় দোয়া 

স্মার্ট মতলব গড়তে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন: রাশেদুল হোসেন চৌধুরী রনি

Default User
সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ২৬, ২০২৩ | ৭:১৭
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
(২৫ডিসেম্বর) সোমবার বিকালে জোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং এফবিসিসিআই এর সহ-সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি।
তিনি বলেন, স্মার্ট মতলব গড়তে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। দেশের উন্নয়ন করতে হলে নৌকা প্রতীকের বিকল্প নেই। স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কে বিজয়ী করুন। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় ততবারই দেশ ও জনগণের উন্নয়ন কর্মকাণ্ড হয়ে থাকে। দেশে শান্তিশৃঙ্খলা বজায় থাকে। আওয়ামী লীগ সরকার আছে বলেই বহির্বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর এটি একমাত্র শেখ হাসিনা সরকার আছে বলেই সম্ভব হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এখনো লেগে আছে। আপনারা সতর্ক থাকবেন। ৭ জানুয়ারি নির্বাচনে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে দেশ আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে, উপজেলা মটর শ্রমিক লীগের সভাপতি আমিন মিয়াজীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম জজ, পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ভুইয়া, সাধারণ সম্পাদক দিদার মোল্লা, পৌর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ছানা উল্লাহ প্রধান, চাঁন মিয়া সরকার, শ্রমিক লীগ নেতা শামীম প্রধান, ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সবুজ মিয়া, কাউন্সিলর হারিছ খান, কাউন্সিলর শাহাজান মোল্লা, কাউন্সিলর আমান উল্লাহ, কাউন্সিলর আনোয়ার হোসেন, সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আকলিমা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা গোলাম রসুল মিয়াজী, পৌর মৎসজীবী লীগের সভাপতি হোসেন জনি সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল সরকার, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল অর্জি, ফারুক অর্জি, মিলন অর্জি, আলাউদ্দিন, মাহবুব আলম ফরাজী, আলী হোসেন, নিজাম উদ্দিন বেপারী, বিল্লাল হোসেন বেপারী, শাহ আলম বেপারী ইব্রাহিম অর্জি প্রমুখ।
Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা