দিপু চৌধুরীর আত্নার মাগফিরাত কামনায় দোয়া 

দেশের মানুষ আগুন সন্ত্রাসকে আর চায় না: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া 

সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ২১, ২০২৩ | ৬:৫৮
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
(২১ডিসেম্বর) বৃহস্পতিবার বিকালে ছেংগারচর বাজারে ১নং ওয়ার্ডের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
তিনি বলেন, নৌকায় ভোট দিলে দেশে বড় বড় উন্নয়ন হয়, দেশে শান্তিশৃঙ্খলা বজায় থাকে। আওয়ামী লীগ সরকার আছে বলেই বহির্বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর এটি একমাত্র শেখ হাসিনা সরকার আছে বলেই সম্ভব হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এখনো লেগে আছে। দেশের মানুষ আগুন সন্ত্রাসকে আর চায় না। আপনারা সতর্ক থাকবেন। ৭ জানুয়ারি নির্বাচনে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে দেশ আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ভূইয়ার সভাপতিত্বে, সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয় উপ-কমিটির সদস্য এফবিসিসিআই এর সহ-সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম জজ, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন  আরিফ উল্লাহ  সরকার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খাঁন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী,  ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন  সাধারন সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী গাজী, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সবুজ বেপারী।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া সরকার, দিদার মোল্লা, ইব্রাহিম লস্কর, শ্রমিকলীগ নেতা শামীম প্রধান, মৎসজীবী লীগ নেতা হোসেন জনি সরকার, মটর শ্রমিক লীগ নেতা আমিন মিয়াজী, যুবলীগ নেতা মাহবুব আলম ফরাজী, রেজাউল করিম ’সহ আরো অনেকে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব