
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ
Link Copied Successfully!

ইমাম হাসান ও হোসাইন(রা:) ইন্টারন্যাশনাল সুন্নীয়া মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরুষ্কার বিতরণ করা হয়।
বুধবার সকালে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
ইমাম হাসান ও হোসাইন(রা:) ইন্টারন্যাশনাল সুন্নীয়া মাদ্রাসা’র পরিচালক ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা এস.এম মোবারক বিন তৈয়্যব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা তৈয়্যবুর রহমান আবেদী আল ক্বাদেরী।
প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন, বলাখাল নূরে মদিনা নেছারিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুফতি গিয়াস উদ্দিন সালেহী।
অভিভাবক সদস্যদের মধ্যে বক্তৃতা করেন, এমরান হোসেন, নজরুল ইসলাম, লোকমান মুন্সি। আলোচনা সভা শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।








