খেলা নিয়ে দন্ধ: কিশোরের ছুরিকাঘাতে আহত চার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৮, ২০২৩ | ৬:১৩
Link Copied Successfully!

হাজীগঞ্জে খেলা নিয়ে দন্ধের জের ধরে কিশোর মোস্তফা কামাল (১৬) এর ছুরিকাঘাতে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

রোববার রাত সাড়ে ১০টায় হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড মফিজ উদ্দিন বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

 

এ ঘটনায় আহতরা হলেন- মফিজ উদ্দিন বেপারী বাড়ির জুলা মিয়ার ছেলে আক্তার হোসেন (৪০), নয়ন হোসেনের ছেলে সৈকত হোসেন (১৯), আকবর হোসেনের ছেলে সাহিদ (১৫) ও মো. ফরিদ হোসেনের ছেলে তাহিদ হোসেন (১৮)।

 

বিজ্ঞাপন

আহত সৈকত হোসেনের বাবা নয়ন হোসেন জানান, প্রায় দুই মাস আগে খেলা নিয়ে দন্ধে জড়িয়ে পড়ে মোস্তফা কামাল ও সৈকত হোসেন। পরে মোস্তফা সৈকতকে পরবর্তী সময়ে দেখে নিবে বলে হুমকি দেয়। রোববার রাতে ছুরি নিয়ে এসে সৈকতকে এলোপাতাড়ি আঘাত করে। সৈকতকে বাঁচাতে গিয়ে আহত হয় আক্তার হোসেন, সাহিদ ও তাহিদ। এ ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক সৈকতকে হাসপাতালে ভর্তি দেয় এবং বাকী তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়।

 

আহত সৈকত হোসেন জানান, দোকানে বসে ছিলাম হঠাৎ মোস্তফা কামাল এসে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন তিনি।

 

এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা কামালকে তাৎক্ষণিক আটক করে থানায় নিয়ে আসে বলে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ। আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবেও জানান প্রশাসনের এ কর্মকর্তা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব