
প্রচেষ্টার উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ও কেরাম প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ


হাজীগঞ্জের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রচেষ্টার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্ণামেন্ট ও কেরাম প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ করা হয়।
শনিবার সন্ধ্যায় প্রচেষ্টার কার্যালয়ে বিজয় দিবসে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট ও কেরাম প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। বিভিন্ন ক্রীড়ায় অংশ নেয়া প্রতিযোগিদের মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে তাদের মাঝে পুরুষ্কার বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রণয় কুমার রায় বক্তব্য রাখেন।


ওইসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি তোফায়েল হোসেন গাজী, সহ-সভাপতি মো. ইকবাল হোসেন, ইউসুফ প্রধানীয়া সুমন, ইমরান হোসেন মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মানিক দেবনাথ, রাজিব পাটেয়ারী, মো. শহীদুল্যাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক বাবুল চন্দ্র দাস, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম জিসানম ক্রীড়া সম্পাদক শাকিল সুমন, প্রচার সম্পাদক রাসেল আখন্দ, সমাজ কল্যাণ সম্পাদক কাজী বেলায়েত হোসেন খোকন, কার্যকরী কমিটির সদস্য মো. শামছুদ্দোহা সোহেল, মো. বাদল হোসেন, মো. নজরুলা ইসলাম পাটওয়ারী, মো. নজরুল ইসলাম মজুমদার, মো. আহসান হাবীবসহ সংগঠনে অন্যান্য সদস্যবৃন্দ।
H/A








