
দুই বন্ধুর দুই ঘন্টার দোকান
Link Copied Successfully!

রফিকুল ইসলাম ও আবু রায়হান। দুইজনই ছিলেন শিক্ষক আর বন্ধু। এখন রফিক শিক্ষকতা পেশা ছেড়েছেন। গেল এক মাস ধরে দুই বন্ধু একসাথে ব্যবসা করছেন। ব্যবসা প্রতিষ্ঠানের নাম ‘দুই বন্ধুর দুই ঘন্টার দোকান।’
সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান পরিবর্তন করে চলে তাদের এই দুই বন্ধুর দুই ঘন্টার দোকান। ব্যতিক্রমী নাম দেখে পণ্য না কিনলেও দোকানে ভিড় করেন ক্রেতা ও উৎসুক জনতা।
এ দুই বন্ধুর দোকানে পাওয়া যায়: প্রাকৃতিক চাকের মধু, সুন্দরবনের মধু, কালোজিরা ফুলের মধু, বড়ই ফুলের মধু, লিচু ফুলের মধু, ঘানি ভাঙ্গা সরিষার তৈল, খাঁটি নারিকেল তৈল, কালোজিরার তৈল, মরিঙ্গা পাউডার, গাওয়া ঘি, স্বরের ঘি, চিয়াসিড ও পাঞ্জাবী।
গেলো শুক্রবার হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে দেখা মিলল দুই বন্ধুর। এখানে দেখা গেলো খেজুরের গুড়, খেজুরের রস, তিলের মোয়া, বগুড়ার দই, পাবনার প্যারা সন্দেশ’সহ বেশ কিছু পণ্য। তারা ভ্রাম্যমাণ এই ব্যাবসায়ীরা স্বপ্ন দেখছেন ২ বন্ধুর ২ ঘন্টার দোকান নামে হাজীগঞ্জে একটি সুপার শপ করার।
রফিকুল ইসলাম চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পূর্ব উপলতা গ্রামের বাসিন্দা। ব্যবসায়ীক সুবাদে থাকেন হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ মডেল কলেজ সংলগ্ন এলাকায়। আরেক বন্ধু আবু রায়হান। একই জেলার মতলব দক্ষিণ উপজেলা কাশিমপুরের বাসিন্দা। তিনি থাকেন হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ। তাদের দৈনিক আয় দিয়ে মিটাচ্ছেন পরিবারে চাহিদা।
Ni/N








