জেলা প্রশাসন অলিম্পিয়াডের চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন হাজীগঞ্জ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১০, ২০২৩ | ১১:২১
Link Copied Successfully!

“জ্ঞানের দীপে চলব পথ, অলিম্পিয়াডের এই শপথ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসন অলিম্পিয়াডের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসন অলিম্পিয়াড প্রতিযোগিতায় জেলার আটটি উপজেলা অংশগ্রহণ করে।

অলিম্পিয়াড প্রতিযোগিতায় আটটি উপজেলার পাঁচটি ইভেন্টের মধ্যে চারটিতেই প্রথম স্থান অধিকার করে “হাজীগঞ্জ উপজেলা”।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় ৭ম ও ৮ম শ্রেণি জুনিয়র গ্রুপ এবং ৯ম ও ১০ম শ্রেণি সিনিয়র গ্রুপ নিয়ে বিজ্ঞান বিষয়ক, ইংলিশ স্পেলিং, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ে কনটেস্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

(বিজ্ঞান ও ইংলিশ) কনটেস্টে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র গ্রুপের শিক্ষার্থীরা প্রথম স্থান অর্জন করে, (বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ে) হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম স্থান অর্জন করে।

পরবর্তীতে অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হবে।

বিজ্ঞাপন

জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম তানজীর।

উল্লেখ্য, জেলা প্রশাসক কামরুল হাসান ২০২২ সালে জেলা পর্যায়ে চাঁদপুরে ‘জেলা প্রশাসন অলিম্পিয়াড’ প্রতিযোগিতা শুরু করেন। শিক্ষার প্রসার বৃদ্ধি করতে, যুগের সাথে তাল মিলিয়ে বর্তমান প্রজন্মকে এগিয়ে নিতে, চিন্তা চেতনার বিকাশ ঘটাতে এই জেলা প্রশাসন অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা