আল-আকসা মসজিদের ইমামের বাড়িতে ইসরায়েলি সেনাদের হানা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৩, ২০২৩ | ৭:০১
Link Copied Successfully!

ফিলিস্তিনের পশ্চিমতীরের পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদের ইমাম শেখ ইখরিমাহ সাবরির বাড়িতে হানা দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা।

রোববার (৩ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-সাওয়ানা এলাকায় অবস্থিত শেখ ইখরিমাহর বাড়িতে হানা দিয়ে ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা।

শেখ ইখরিমাহ জেরুজালেমের সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান এবং জেরুজালেম এবং ফিলিস্তিনি ভূখণ্ডের সাবেক ধর্মীয় নেতা। তিনি ফিলিস্তিনের স্কলার ও ধর্মীয় নেতাদের সংগঠন, জেরুজালেমের সুপ্রিম ফতোয়া কাউন্সিল এবং সুপ্রিম ইসলামিক অথরিটির প্রেসিডেন্টের দায়িত্বেও রয়েছেন।

বিজ্ঞাপন

গত ৭ অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাধে। যুদ্ধটি গাজা কেন্দ্রিক হলেও; ইসরায়েলিদের হামলা থেকে বাদ যায়নি পশ্চিমতীর।

যুদ্ধ শুরুর পর পশ্চিমতীরে এখন পর্যন্ত প্রায় ২৫০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যে সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। নিহতদের মধ্যে বেশিরভাগই ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন। কয়েকজন প্রাণ হারিয়েছেন অবৈধ বসতিস্থাপনকারী ইহুদিদের আক্রমণের শিকার হয়ে।

পশ্চিমতীরের সাধারণ মানুষের ওপর হামলার পাশাপাশি পবিত্র মসজিদ আল-আকসার ইমামের বাড়িতেও হামলা চালিয়েছে ইসরায়েল।

বিজ্ঞাপন

দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় শুধুমাত্র গাজায় ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি।

গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক আলজাজিরাকে রোববার জানিয়েছেন, শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন ৭০০ ফিলিস্তিনি। এ সময়ের মধ্যে আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ।

সূত্র: ঢাকা পোস্ট

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে